1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, আহত ১৭ আনসার সদস্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় অন্তত ১৭ জন আনসার সদস্য আহত হয়েছেন। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট এলাকার পার্কিং স্ট্যান্ড ১৪-এর কাছে কার্গো কমপ্লেক্সের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। চার ঘণ্টা পার হলেও আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর ইউনিট ঘটনাস্থলে যোগ দিয়েছে। আগুনের কারণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে এবং আশপাশের পরিবেশে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন যাতে কার্গো কমপ্লেক্সের মূল ভবনে ছড়িয়ে না পড়ে সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, আগুন নেভাতে গিয়ে তাদের ১৭ জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জনকে সিএমএইচে এবং আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, “ঘটনাস্থলে এক হাজারেরও বেশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সবাই নিরলসভাবে কাজ করছেন।”

অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের অভ্যন্তরে ফ্লাইট চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে। নয়টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে, তবে এখনো কোনো বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করা হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনী ও নৌবাহিনীর দল কাজ করছে। আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও ধোঁয়ার কারণে উদ্ধারকাজে জটিলতা দেখা দিচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট