1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংসের নির্দেশ ট্রাম্পের আলীরটেক কবরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন, হিসাব প্রকাশের দাবি শান্তর সেঞ্চুরি ও মোস্তাফিজের ফাইফারে সিরিজ জিতল বাংলাদেশ ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০ দেবীগঞ্জে জাইমা রহমানকে নিয়ে-ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার ঝিনাইদহে পুষ্টি উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিতে অংশীদার সম্মেলন অনুষ্ঠিত হরমুজ প্রণালীতে দুই ইসরায়েলি জাহাজ জব্দের দাবি ইরানের

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের খালপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরীর সমর্থক এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করেই পরদিন সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার সকালেই উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, হাসপাতালে আনার আগেই মোহন শেখের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট