1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় দুধ ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি হয়েছে। নগদ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের বাসনপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতরা। পুলিশ বলছে, দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা হবে।

ঝিনাইদহের শৈলকুপায় এক দুধ ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার কবিরপুর রামকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির তালা ভেঙে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের বাসনপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী প্রতাপ কুমার সরকার জানান, ক্রিকেট খেলা দেখে পরিবারের সঙ্গে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ একদল ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার এবং কাঁসা-পিতলের থালা-বাসন লুট করে নেয়। তিনি আরও জানান, ডাকাতদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল এবং তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে।

এ ঘটনায় প্রতাপ কুমার দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবি জানান।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “ঘটনার পর রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার করা হবে।”

এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট