1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সাকিব আল হাসানের জাতীয় দলের দরজা এখনো খোলা: বিসিবি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
সাকিব আল হাসান

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও একই দিনে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে ঝলক দেখান সাকিব আল হাসান। তার অলরাউন্ড পারফরম্যান্সে দল যেমন জয় পায়, তেমনি ম্যাচসেরাও হন এই টাইগার তারকা।

ম্যাচে সাকিব ব্যাট হাতে খেলেন ৩৭ বলে ৫৮ রানের কার্যকরী ইনিংস। শুধু তাই নয়, বল হাতেও ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। যদিও তিনি এখন জাতীয় দলের বাইরে, তবে তার পারফরম্যান্স আবারও আলোচনায় এনেছে তাকে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, “বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা রয়েছে। তবে এটি সম্পূর্ণ নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।”

শনিবার (১২ জুলাই) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, “আগে কীভাবে সিদ্ধান্ত হতো তা জানি না, কিন্তু বর্তমানে বোর্ড সভাপতি সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে। সাকিবের বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।”

প্রসঙ্গত, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই ভালো করছেন। তবে অনেকেই ভাবছিলেন, হয়তো তার জাতীয় দলের ক্যারিয়ারের শেষ দেখা হয়ে গেছে। কিন্তু বিসিবি পরিচালকের বক্তব্যে নতুন আশার আলো দেখছেন তার ভক্তরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট