1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

হিন্দুদের বেশি সন্তান নেওয়ার আহ্বান, নতুন বিতর্কে আসামের মুখ্যমন্ত্রী

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
হিন্দু দম্পতিদের একাধিক সন্তান নেওয়ার আহ্বান জানিয়ে নতুন বিতর্কে জড়ালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

হিন্দু দম্পতিদের একাধিক সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জনসংখ্যার ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, রাজ্যে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জন্মহার বেশি হলেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে তা দিন দিন কমে যাচ্ছে।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সন্তান জন্মদানের হার তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে হিন্দু পরিবারগুলোতে জন্মহার ক্রমশ হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে সামাজিক ও সাংস্কৃতিক ভারসাম্যের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে তিনি মন্তব্য করেন।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘এই কারণেই আমরা হিন্দু পরিবারগুলোকে আরও সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানাচ্ছি। হিন্দুদের এক সন্তানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে অন্তত দুটি সন্তানের জন্ম দেওয়ার অনুরোধ করছি। যারা সক্ষম, তারা চাইলে তিনটি সন্তানও নিতে পারেন।’ তার এই বক্তব্য রাজ্যজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

একই বক্তব্যে মুসলিম জনগোষ্ঠীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা মুসলিম জনগণকে সাত থেকে আটটি সন্তান না নেওয়ার জন্য অনুরোধ করছি, আবার হিন্দুদের আরও সন্তান নেওয়ার আহ্বান জানাচ্ছি। এটি না হলে ভবিষ্যতে হিন্দু পরিবারগুলোর দেখভাল করার মতো লোকও পাওয়া যাবে না।’ এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর আগেও আসামে জনসংখ্যার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত ২৭ ডিসেম্বর এক বক্তব্যে তিনি দাবি করেন, ২০২৭ সালের আদমশুমারিতে আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের জনসংখ্যা ৪০ শতাংশে পৌঁছাতে পারে। তার মতে, জনসংখ্যার এই পরিবর্তন রাজ্যের সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করবে।

তিনি আরও বলেন, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (এএএসইউ) দিয়ে রাজনৈতিক জীবন শুরু করার সময় মুসলিমদের জনসংখ্যা ছিল প্রায় ২১ শতাংশ। পরে ২০১১ সালের আদমশুমারিতে তা বেড়ে দাঁড়ায় ৩১ শতাংশে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে তাদের জনসংখ্যা ৪০ শতাংশেরও বেশি হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, সেই দিন খুব বেশি দূরে নয় যখন অসমিয়া জনগোষ্ঠীর ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের জনসংখ্যা ৩৫ শতাংশের নিচে নেমে যেতে দেখবে। জনসংখ্যা ও ধর্মভিত্তিক এই মন্তব্যকে কেন্দ্র করে ইতোমধ্যে আসামের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট