1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা না করা কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
হাইকোর্টে

হাইকোর্ট জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রুলে বলা হয়েছে, আন্দোলনে শহীদদের একটি প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না, এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না কেন, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক (হোয়াইট ম্যান) একটি রিট করেন, যেখানে ২০২৪ সালের অভ্যুত্থানে নিহতদের জাতীয় শহীদ ঘোষণা এবং অধ্যাপক ইউনূসকে জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।

আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, “জুলাই অভ্যুত্থানের পর সাহসিকতার সঙ্গে দেশের হাল ধরেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, দেশকে পুনর্গঠনের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের পথে সংস্কার চালাবেন। সেই লক্ষ্যে তিনি নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রের সংস্কার শুরু করেছেন। তার এই কাজকে কেন্দ্র করেই আমরা তাঁকে জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণার আবেদন করেছি।”

তিনি আরও বলেন, “একটি মাত্র ফ্যাসিস্ট রাজনৈতিক দল ছাড়া দেশের সবাই তাঁকে সমর্থন দিয়েছে। জনগণের মতামতের ভিত্তিতেই তিনি সংস্কার কমিশন গঠন করে কার্যক্রম শুরু করেন। ফলে অভ্যুত্থানে নিহতদের জাতীয় শহীদ ও ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার যৌক্তিকতা তৈরি হয়েছে।”

এই রিটে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য ও সম্প্রচার সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট