1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। এর আগে এ মানের সোনা বিক্রি হচ্ছিল ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং দেশীয় বাজারের অবস্থা বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৬৭ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৬ টাকা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট