1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

নিষিদ্ধ ছাত্রলীগের ‘গোপন বৈঠক’ সুমাইয়া জাফরিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠকে সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার সুমাইয়া জাফরিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়াকে ৭ আগস্ট পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই বসুন্ধরার কে বি কনভেনশন হলে আয়োজিত বৈঠকে ৩০০–৪০০ জন ছাত্রলীগ নেতা–কর্মী অংশ নেন। বৈঠক চলাকালে সিসিটিভির ডিভিআর সংযোগ বিচ্ছিন্ন করে অংশগ্রহণকারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

পুলিশের দাবি, সুমাইয়া জাফরিন স্বামীকে নিয়ে মিরপুর ডিওএইচএস, কাঁটাবন ও পূর্বাচলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে একাধিক গোপন সভায় অংশ নেন। তিনি ‘অপারেশন ঢাকা ব্লকেড’-এর সক্রিয় সদস্য হিসেবে সংগঠনের জন্য ডাটা এন্ট্রি, গোপন কোড তৈরি এবং অনলাইন যোগাযোগের দায়িত্ব পালন করতেন।

তবে তার আইনজীবী মোরশেদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সুমাইয়া নিরপরাধ এবং ষড়যন্ত্রের শিকার।

ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় বলা হয়, ৮ জুলাইয়ের বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে ঢাকায় অবরোধের পরিকল্পনা করেন।

এর আগে, ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে মেজর সাদিকুলকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। সেনাবাহিনীর তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট