1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি, সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় বড় সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
হাইকোর্টে

সারাদেশের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দুই শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন। মোট ২০টির অধিক অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল পদোন্নতি, প্রশাসনিক সিদ্ধান্ত, এবং বিচার ব্যবস্থার অভ্যন্তরীণ কাঠামো সংস্কারের বিষয়।

সভা সূত্রে জানা যায়, এবার ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, সময় স্বল্পতার কারণে বিষয়টি পরবর্তী সভায় তোলা হবে।

এছাড়া আলোচিত রেইনট্রি মামলার বিচারক কামরুন্নাহারকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওই মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার কারণে তার বিচারিক ক্ষমতা স্থগিত করা হয়েছিল। এখন বিষয়টি পুনর্বিবেচনার জন্য জিএ (জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে—তিনি বিচারিক ক্ষমতা ফিরে পাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত ওই কমিটি নেবে।

বিচার বিভাগের কর্মকর্তারা বলছেন, এই পদোন্নতি বাস্তবায়িত হলে দেশের বিচার ব্যবস্থার প্রশাসনিক দক্ষতা ও মামলার নিষ্পত্তির গতি আরও বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট