1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি: চীনের যুদ্ধবিমান মহড়া, যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের পাল্টা শক্তি প্রদর্শন

সুপ্রিম কোর্ট ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
সুপ্রিম কোর্ট সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সুপ্রিম কোর্ট এলাকা এবং সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা একটি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে ১৪ জুলাই (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপি জানিয়েছে, সুপ্রিম কোর্ট এলাকায় অতিসংবেদনশীল সরকারি স্থাপনা, বিচারিক কার্যক্রম এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলো হলো, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার গেট ও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (১ ও ২)-এর প্রবেশ পথ, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক, মৎস্য ভবনসংলগ্ন সড়ক।

ডিএমপি স্পষ্টভাবে জানিয়েছে, এসব এলাকায় কোনো ধরনের মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা বা সভা-সমাবেশ করা যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১২ জুন একই এলাকায় একবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তিতে সময়সীমা আরও বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা কার্যকর রাখা হলো।

এছাড়াও গত ৮ জুলাই সচিবালয় ও তার আশপাশের এলাকায়ও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে—প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোড মোড়। পুলিশ জানিয়েছে, এসব পদক্ষেপ শুধুমাত্র জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট