1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ, ফায়ার সার্ভিসের তৎপরতায় জীবিত উদ্ধার আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় তরুণী নিহত, আহত ২ কুষ্টিয়ায় হাম আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু, পরিস্থিতি উদ্বেগজনক জোড়া গোলে ক্রিশ্চিয়ানো রোনালদো রাজসিক প্রত্যাবর্তন ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ নয়: তথ্যমন্ত্রী মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ প্রেক্ষাগৃহে সপরিবারে সিনেমা দেখলেন তারেক রহমান ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযান ভারত-বাংলাদেশ সীমান্তে কুমির ও সাপ দিয়ে নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা ইরান সংঘাত: মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক অর্থনীতি ও তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা

প্রেক্ষাগৃহে সপরিবারে সিনেমা দেখলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গেছেন তারেক রহমান ও জাইমা রহমান
স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গেছেন তারেক রহমান ও জাইমা রহমান। ছবি: সংগৃহীত

ঈদের আমেজের মধ্যেই সপরিবারে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান সিনেমা দেখতে গেছেন—এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে একটি ভিডিও ভাইরাল হয়ে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান। দেশের শীর্ষ নেতাকে সাধারণ দর্শকদের সঙ্গে এমনভাবে দেখা যাওয়ায় নেটিজেন ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায় তারা প্রেক্ষাগৃহে যান বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিকে শুরুতে গুঞ্জন ছড়ায়, ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস দেখতেই তারা সেখানে গিয়েছিলেন। এমনকি জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই সিনেমার বেশ কয়েকটি টিকিট সংগ্রহ করা হয়েছিল।

এই গুঞ্জনের মধ্যে চলচ্চিত্রটির নির্মাতা তানিম নূর জানান, বিষয়টি নিয়ে তিনি নিশ্চিত নন এবং অফিসিয়ালভাবে কিছু বলা সম্ভব হয়নি। তবে সামাজিক মাধ্যমে অভিনেত্রী আজমেরী হক বাঁধন একটি ভিডিও শেয়ার করার পর অনেকেই ধরে নেন যে, তারেক রহমান ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটিই দেখেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিনেমা শেষে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিমুখে তারেক রহমান বলেন, “ভালো ছিল, সবাই দেখতে পারেন।” তার এই সংক্ষিপ্ত মন্তব্যও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় ভিন্ন তথ্য জানায়। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, বাংলা সিনেমা নয়; বরং হলিউডের সায়েন্স ফিকশন ঘরানার Project Hail Mary সিনেমা উপভোগ করতেই প্রেক্ষাগৃহে গিয়েছিলেন তারেক রহমান ও তার কন্যা। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন।

এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের মতে, দেশের শীর্ষ নেতার এমন সাধারণভাবে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা দেশের চলচ্চিত্র শিল্পের জন্য অনুপ্রেরণাদায়ক। এতে সিনেমা হলে দর্শক টানতে নতুন উদ্দীপনা তৈরি হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট