1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার জাতীয় সংসদে নতুন দুই সদস্যের শপথ আজ

বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
হেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২০ এপ্রিল বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে পৈত্রিক ভিটা পরিদর্শনে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

রোববার (১২ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, বগুড়া। তিনি জানান, এখনো আনুষ্ঠানিক কর্মসূচি প্রকাশ না হলেও ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরের পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, ওইদিন প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টে একটি কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এরপর তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে নিজ পৈত্রিক ভিটা পরিদর্শন করবেন। সফরের অংশ হিসেবে তিনি তার বাবার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন।

এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ-এ ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে পৈত্রিক ভিটার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল খনন কাজের উদ্বোধনও করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি জোরদার করা হয়েছে। গত শুক্রবার প্রশাসনের একটি প্রতিনিধি দল বাগবাড়ী এলাকা পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেছে।

এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই আগমনের মাধ্যমে দীর্ঘদিন অবহেলিত বাগবাড়ী এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আধুনিক জনপদ হিসেবে গড়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট