1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ইরানকে নিয়ে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে পারমাণবিক ইস্যুতে হুঁশিয়ারি দিয়ে আলোচনায় এসেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি সম্প্রতি ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাবে।

সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডের টার্নবেরি গলফ রিসোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুমকি উচ্চারণ করেন।

ট্রাম্প বলেন, “আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা একেবারে মুছে দিয়েছি। তারা আবার শুরু করতে পারে। কিন্তু এর পরিণতি আগের চেয়েও ভয়াবহ হবে; আঙুল নাড়ানোর আগেই আমরা তা ধ্বংস করে দেব।”

পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। যদিও তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তবে গত মাসে ইসরায়েল ও ইরানের মধ্যকার ১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

এই হামলার পরও ইরান জানায়, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা বি-২ বোমারু বিমান ব্যবহার করে মধ্য ও উত্তর-মধ্য ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

যদিও ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি, বরং সাময়িকভাবে বিলম্বিত হয়েছে।

ট্রাম্পের এই হুমকি নতুন করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক স্থাপনায় আবারও হামলা হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট