1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

উচ্চ মুনাফার লোভে প্রতারণা বাড়ছে, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ ব্যাংক

বর্তমানে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ই-কমার্স, ক্রাউডফান্ডিং, অনলাইন ব্যবসা কিংবা অফলাইন বিনিয়োগের নাম করে কিছু অসাধু প্রতিষ্ঠান সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এমন পরিস্থিতিতে জনগণকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, কিছু অননুমোদিত ও নিয়ন্ত্রণবহির্ভূত প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও অফলাইন মাধ্যমে ‘অস্বাভাবিক রিটার্ন’–এর প্রলোভন দেখাচ্ছে। এই প্রতিষ্ঠানের লোকজন ওটিপি (OTP) সংগ্রহ করে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করছে। হজের টাকা, সরকারি ভাতা বা সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে প্রলোভন দেখিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করছে এসব চক্র।

‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’–এর ধারা ৪, ১৫ ও ১৮(৪) অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়, অনুমোদনহীন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে প্রতিকার পাওয়ার সুযোগ নেই। কোনো প্রতারণার শিকার হলে তার সম্পূর্ণ দায়ভাগ গ্রাহককেই বহন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক সতর্কতামূলক বার্তায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে, অস্বাভাবিক লাভের লোভে পা দেবেন না, অতিরিক্ত মুনাফার প্রতিশ্রুতি সন্দেহজনক, লেনদেনের আগে প্রতিষ্ঠানের অনুমোদন ও বিশ্বাসযোগ্যতা যাচাই করুন, ওটিপি বা ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করবেন না, এমনকি পরিচিত হলেও নয়, সরকারি সহায়তা বা ভাতার নামে আসা লিঙ্ক বা অফারের সত্যতা যাচাই করুন।

প্রতারক চক্রগুলো এখন ক্লোনড ফেসবুক পেজ, ভুয়া লিংক বা ভুয়া ফর্ম ব্যবহার করছে। এভাবে তারা গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করছে এবং পরে সেই তথ্য ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতারণামূলক লেনদেন ঠেকাতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই নির্দেশনা অবলম্বন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট