1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জামালপুরে একযুগ ধরে লাইসেন্সবিহীন জনতা জেনারেল হাসপাতাল, প্রশাসনের নীরবতা — জীবনের ঝুঁকিতে রোগীরা

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
জামালপুর শহরের শাহাপুর মুন্সি পাড়ায় একযুগ ধরে লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে জনতা জেনারেল হাসপাতাল। স্থানীয়রা বলছেন, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। সিভিল সার্জন আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।

জামালপুর শহরের শাহাপুর মুন্সি পাড়া এলাকায় একযুগ ধরে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছে জনতা জেনারেল হাসপাতাল। প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর অবৈধভাবে হাসপাতালটি চালালেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই প্রতিষ্ঠানে কোনো অনুমোদন ছাড়াই বড় বড় অস্ত্রোপচার করা হচ্ছে, যা যেকোনো সময় মানুষের প্রাণহানির কারণ হতে পারে।

স্থানীয়রা জানান, হাসপাতালটির ব্যবস্থাপক মুকুল নামের এক ব্যক্তি নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাঁর পরিচিত বড় কর্মকর্তারা আছেন, যাদের কারণে প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে সাহস করে না। এলাকাবাসীর আশঙ্কা— এমন একটি ভুয়া হাসপাতালে রোগীদের জীবন সব সময় ঝুঁকির মধ্যে থাকে।

সাংবাদিকরা বিষয়টি অনুসন্ধানে গেলে দেখা যায়, জনতা জেনারেল হাসপাতালের কোনো বৈধ কাগজপত্রই নেই। বৃহস্পতিবার তারা জামালপুরের সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে বিষয়টি যাচাই করার চেষ্টা করলে সেখানকার কর্মকর্তারা জানান, হাসপাতালটির নামে কোনো ধরনের লাইসেন্স বা অনলাইন আবেদন পাওয়া যায়নি।

একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, “আমাদের রেকর্ডে জনতা জেনারেল হাসপাতালের কোনো কাগজপত্র নেই। একবার মুকুল নামে একজন এসে কাগজ জমা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আবেদন অনলাইনে বা হাতে জমা পড়েনি।”

সাংবাদিকদের উপস্থিতিতে সিভিল সার্জন কার্যালয়ের ওই কর্মকর্তা মুকুলকে ফোন করে জানান, “আপনি এইভাবে হাসপাতাল পরিচালনা করতে পারেন না। আপনার কোনো লাইসেন্স নেই, অনলাইনেও আবেদন করেননি।”

শুক্রবার বিকেলে ঘটনাস্থল শাহাপুর মুন্সি পাড়ায় গেলে স্থানীয়রা সাংবাদিকদের বলেন, “এই হাসপাতালে কোনো ডাক্তার নেই। ফার্মাসিস্টকে ডাক্তার বানিয়ে চিকিৎসা দেওয়া হয়। আমরা ভয়ে কিছু বলি না, কারণ মুকুলের অনেক প্রভাব আছে বলে শুনি।”

স্থানীয়রা আরো বলেন, “এখন সাংবাদিক ভাইরা এসেছেন দেখে আমরা বিষয়টা বলার সাহস পেলাম। এতদিন আমরা জানতামই না যে এভাবে অবৈধ হাসপাতাল চালানো অপরাধ।”

জামালপুরের সিভিল সার্জন মো. আজিজুল হক বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের জানান, “যদি সত্যিই কোনো হাসপাতাল অনুমোদন ছাড়া পরিচালিত হয়, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আগামী রবিবারের মধ্যেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, জামালপুরের সচেতন নাগরিক সমাজ, স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তাদের মতে, একটি হাসপাতাল যখন লাইসেন্সবিহীনভাবে এত বছর ধরে চলছে, তখন এটি প্রশাসনিক ব্যর্থতারও প্রতিফলন। এখনই কঠোর পদক্ষেপ না নিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট