1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

আমেরিকান তরুণদের মধ্যে ইসরায়েল সমর্থন কমছে, হামাসের প্রতি সমর্থন বাড়ছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
আমেরিকান তরুণদের মধ্যে ইসরায়েল সমর্থন কমছে

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং হ্যারিস পোলের করা একটি সমন্বিত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশেষ করে তরুণ আমেরিকানদের মধ্যে এই পরিবর্তন বেশি লক্ষ্য করা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, সামগ্রিকভাবে মার্কিন নাগরিকদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ৮০ শতাংশ থেকে কমে ৭৫ শতাংশে নেমে এসেছে। জরিপে আরও দেখা যায়, ইসরায়েলের বিরোধীদের হার ২১ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি হামাসের প্রতি সমর্থনেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

জরিপ অনুযায়ী, বর্তমানে ২৫ শতাংশ মার্কিন উত্তরদাতা বলেছেন, তারা ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে হামাসকে সমর্থন করেন। গত নভেম্বরে এই সংখ্যা ছিল মাত্র ১৬ শতাংশ। ১৮-২৪ বছর বয়সী তরুণদের মধ্যে হামাসের প্রতি সমর্থন সবচেয়ে বেশি। এই বয়সসীমার ৪৭ শতাংশ তরুণ জানিয়েছেন, তারা ইসরায়েলের তুলনায় হামাসকে বেশি সমর্থন করেন।
২৫-৩৪ বছর বয়সী উত্তরদাতাদের মধ্যেও ৩৮ শতাংশ হামাসের প্রতি বেশি সহানুভূতিশীল।

বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম, ফিলিস্তিনি জনগণের মানবাধিকার পরিস্থিতি এবং যুদ্ধবিরোধী তরুণ সমাজের সক্রিয়তা এই মনোভাব পরিবর্তনের মূল কারণ হতে পারে।

এই জরিপ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের তরুণ জনগণের মনোভাবের পরিবর্তনকে তুলে ধরেছে। ভবিষ্যতে আমেরিকার পররাষ্ট্রনীতিতে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট