1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

১৬ বছর পর ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
১৬ বছর পর ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত

দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই ২০২৫) বিকেলে ভান্ডারিয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত কাউন্সিল অধিবেশনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন। এছাড়া মোহাম্মদ দেলোয়ার হোসেন বিপ্লব ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ জমাদ্দার ও মোঃ রুহুল আমিন মুন্সি।

এর আগে, গত ৯ জুলাই (বুধবার) উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির যৌথ কাউন্সিল অধিবেশনে নির্বাচনী কমিশনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, “দীর্ঘ ১৬ বছর পর তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন হয়েছে। এতে দলের ভেতরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির আদর্শ মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবো।”

ভান্ডারিয়ায় নতুন কমিটি গঠনের ফলে বিএনপির স্থানীয় রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট