1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের গোপীনাথপুরে স্বামীর তালাবদ্ধ দোকান থেকে গৃহবধূ তাসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে স্বামী লাল মিয়া পলাতক রয়েছে।

ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর এলাকায় স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে তাসলিমা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী লাল মিয়া পলাতক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (১২ অক্টোবর) রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি কাঠের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসলিমা খাতুন ওই এলাকার কাঠমিস্ত্রি লাল মিয়ার স্ত্রী।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল থেকে স্বামী-স্ত্রী দুজনই দোকানে কাজ করছিলেন। বিকেলে তাদের ছেলে বাড়িতে এসে দেখে বাবা-মা কেউই নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করলে তাসলিমার নিথর দেহ দেখতে পায়। এরপর সে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই স্বামী লাল মিয়া পলাতক। তাকে আটক করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট