1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

কাহারোলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৩ হাজার ৫৫০ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৫৫০ জন শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

দিনাজপুরের কাহারোল উপজেলায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) কাহারোল উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কাহারোল এরিয়া প্রোগ্রামের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ৩ হাজার ৫৫০ জন নিবন্ধিত শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল এরিয়া প্রোগ্রাম অফিসার লাভলী লাকি বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস, প্রোগ্রাম অফিসার আলবিনুশ সরেন, প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ, জুনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড ফলিয়া এবং চাইল্ড প্রটেকশন অফিসার মার্টিন সিংহ।

এ সময় উপজেলার বিভিন্ন গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। তারা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ, যা শীতের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শিশুদের কল্যাণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়মিত শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় অভিভাবকরা শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট