1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চীনের জিনজিয়াংয়ে ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাজাখস্তানের আলমাটিতে আতঙ্ক

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
চীনের জিনজিয়াংয়ে ৫.৮ মাত্রার ভূমিকম্পের প্রভাব কাজাখস্তানের আলমাটিতেও অনুভূত হয়। আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে, বিদ্যালয়–অফিস খালি করা হয়। তুরান বিশ্ববিদ্যালয়ে ক্লাস বাতিল।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর পাশের দেশ কাজাখস্তানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী শহর আলমাটিতে কম্পন অনুভূত হওয়ায় বাড়িঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে স্থানীয় বাসিন্দারা। হঠাৎ কাঁপুনির কারণে পুরো এলাকায় মুহূর্তেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) কাজাখস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবের পর আলমাটির বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, অফিস, শপিংমলসহ বহু স্থাপনা থেকে দ্রুত বের করে আনা হয় মানুষজনকে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে এসব স্থানে সাময়িক কার্যক্রম স্থগিত রাখা হয়।

ওর্ডা প্রকাশনা জানায়, ভূমিকম্পের কারণে আলমাটির তুরান বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, আলমাটিতে ভূমিকম্প-সংক্রান্ত সেবা ও তথ্য দেওয়ার জন্য বিজ্ঞানীদের অংশগ্রহণে একটি হটলাইন চালু করা হয়েছে। শহরে ভূমিকম্পের কম্পনের তীব্রতা ছিল ৩ পয়েন্ট, যা স্থানীয়দের মধ্যে যথেষ্ট দুশ্চিন্তা সৃষ্টি করেছে।

এর আগে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানায়, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.০ মাত্রা এবং এটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়। শক্তিশালী কম্পন হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

চীন ও কাজাখস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পের পর সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ অঞ্চলে ভূমিকম্পের সক্রিয়তা থাকায় ভবিষ্যতে আরও হালকা কম্পন ঘটতে পারে। তাই স্থানীয়দের সচেতন ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট