1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা

অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
চাঁদপুরের হাজীগঞ্জে

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার জন্য দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।

এ সময়, মেসার্স জামাল ব্রাদার্সকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, শাহমিরান ফার্মেসি-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, বাজার তদারকির সময় আরও বেশ কয়েকটি দোকান, চাল ও আলুর আড়ৎ, বীজ ও সার বিক্রেতা এবং ফার্মেসি তদারকি করা হয়। অভিযানে হাজীগঞ্জ থানার পুলিশ বাহিনীর সহযোগিতা পাওয়া যায়।

সহকারী পরিচালক আরও জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় এবং বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। অভিযানে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট