1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আইন মন্ত্রণালয়ের উদ্যোগে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা সংগ্রহের নির্দেশনা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
আইন-মন্ত্রনালয়

আওয়ামী লীগ সরকারের মেয়াদে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার পূর্ণাঙ্গ তালিকা চেয়ে দেশের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের (এমপিপি) কাছে চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। এই তালিকা প্রণয়নের উদ্দেশ্যে একটি নির্ধারিত ছক তৈরি করেছে মন্ত্রণালয়, যেখানে মামলার বিস্তারিত তথ্য সন্নিবেশ করতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিশেষ করে ২০১৪, ২০১৮, এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, যা অধিকাংশ ক্ষেত্রে ‘গায়েবি মামলা’ হিসেবে পরিচিত, দায়ের করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতে, এ ধরনের মামলার সঠিক তথ্যের অভাবে আইনানুগ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

আইন মন্ত্রণালয় নির্ধারিত ছকে নিম্নলিখিত তথ্য সন্নিবেশ করতে বলা হয়েছে, ক্রমিক নম্বর, সংশ্লিষ্ট জেলার নাম এবং আদালতের নাম, মামলার নম্বর, এজাহারকারী বা নালিশকারীর নাম ও পরিচয়, মোট আসামির সংখ্যা এবং অজ্ঞাতনামা আসামির সংখ্যা (যদি থাকে), এজাহার বা নালিশে উল্লিখিত ঘটনার তারিখ, মামলাটি কোন আইনের কোন ধারায় দায়ের হয়েছে, মামলার বর্তমান অবস্থা (তদন্তাধীন বা বিচারাধীন), উপ-সলিসিটর সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত তথ্যাদি আইন ও বিচার বিভাগের সলিসিটরের কাছে সরাসরি বা ইমেইলে (solicitor@lawjusticediv.gov.bd) পাঠাতে হবে। এ কাজ ১৭ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, তালিকা প্রণয়নে যথাযথ দায়িত্বশীলতা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রাপ্ত তালিকা মন্ত্রণালয় দ্বারা পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করা হবে।

আইন মন্ত্রণালয়ের এই উদ্যোগ রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর প্রকৃত তথ্য ও চিত্র তুলে ধরতে সহায়ক হবে। এটি মামলাগুলো নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া, এটি দেশের আইনি কাঠামোর উন্নয়নে একটি স্বচ্ছতা আনার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট