1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

আইন-শৃঙ্খলা রক্ষায় গাফিলতি হলে কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে গত রাত থেকে যৌথ অভিযান শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে তাকে আইনের আওতায় আনা হবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার বা কারা অধিদপ্তরের যেই হোক না কেন।”

পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনার সঠিক বিচার নিশ্চিতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এ বিষয়ে কাজ করছে।”

জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সামরিক সচিবরা। এরপর তিন বাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক এবং শহীদ পরিবারের ছয় সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট