1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

ইসলামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের টাকা ছিনতাই, গ্রেপ্তার বাস ড্রাইভার ও সুপারভাইজার

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
গ্রেপ্তার বাস ড্রাইভার ও সুপারভাইজার

জামালপুরের ইসলামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বাস ড্রাইভার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ২৯ জানুয়ারি সকালে, ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে নিজ এলাকা দেওয়ানগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বজলুর রশিদ (৫৫)। তিনি তার ডিপিএসের জমানো ৮ লাখ টাকা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন।

বাসটি ইসলামপুর পৌঁছানোর পর সকল যাত্রী নেমে গেলে সেনা সদস্য বজলুর রশিদ একাই রয়ে যান। এ সুযোগে বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার তার ব্যাগ চেক করে জোরপূর্বক ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী সেনা সদস্য ইসলামপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর থানার সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশ বাসটিকে শনাক্ত করে এবং অভিযানে নামে।

অভিযানে বাসের ড্রাইভার শাহ আলম (২৫) এবং সুপারভাইজার অবিকুল (৪২) গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং সনাক্তকৃত বাসটি ও বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট