1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

কালীগঞ্জে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে এই র‍্যালি শুরু হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল “মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ ছাত্রশিবিরের আদর্শ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন।

এ র‍্যালিতে নেতৃত্ব দেন কালীগঞ্জ আদর্শ থানা সভাপতি এ এইচ মর্তুজা, কালীগঞ্জ পৌর সভাপতি আরাফাত হোসেন, কালীগঞ্জ পূর্ব থানা সভাপতি সবুজ হোসেন ও কালীগঞ্জ দক্ষিণ আদর্শ থানা সভাপতি ইব্রাহিম হোসেন। এছাড়াও র‍্যালিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান দুর্নীতি, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে ছাত্রশিবির সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিগত ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও দমন-পীড়ন চালানো হয়েছে, কিন্তু আমরা আদর্শিক আন্দোলন থেকে একচুলও সরিনি। ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ছাত্রশিবির অবিচল থেকে কাজ করে যাবে।

শৃঙ্খলাবদ্ধ ও উদ্দীপনাপূর্ণ এই কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে এবং সংগঠনের নেতাকর্মীরা আগামীর পথচলায় নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট