1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে বিসিবির কড়া সমালোচনা তাপস বৈশ্যর সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আইএমএফ ঋণের কিস্তি স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য লৌহজংয়ে সরকারি রাস্তা ও খাল দখলের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি মহেশপুরের ২০ শয্যার হাসপাতাল আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

কাহারোলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
দিনাজপুরের কাহারোলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি: সুকুমার

দিনাজপুরের কাহারোল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে কাহারোল উপজেলার গড়নুরপুর-ইটুয়া এলাকায় ঢেপা নদী থেকে ড্রাম ট্রাকের মাধ্যমে বালু উত্তোলনের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তিনি ড্রাম ট্রাকটি আটক করেন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকের মালিক মো. জলিল সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, মো. জলিল সরকার দিনাজপুর সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি কোনো অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করছিলেন, যা পরিবেশ সংরক্ষণ আইন ও নদী রক্ষা আইনের লঙ্ঘন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট