1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা

কাহারোলে একতা কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
ওয়াল্ড ভিশন কাহারোল

দিনাজপুরের কাহারোল উপজেলায় অনুষ্ঠিত হলো একতা কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা। ২০ জানুয়ারি ২০২৫ তারিখে, সমিতির ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং ওয়াল্ড ভিশন কাহারোল এপির সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

সভার সভাপতিত্ব করেন মোঃ তোফাজ্জল হোসেন। তিনি সমিতির অগ্রগতির ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন এবং সমিতির কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবেদন মোড়ক উন্মোচন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সারওয়ার মুর্শেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মামুনুর রশিদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান, আলবিনুশ সরেন, প্রোগ্রাম অফিসার, ওয়াল্ড ভিশন কাহারোল এপি, মোঃ মঞ্জুরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক, অমল চন্দ্র রায়, সমিতির কোষাধ্যক্ষ।

তারা সমিতির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমবায় উন্নয়নে অবদান রাখার বিষয়ে মতামত প্রকাশ করেন।

সাধারণ সভার শেষে সঞ্চয় দানকারী এবং ঋণ প্রদানকারীদের মধ্যে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়।

একতা কৃষি সমবায় সমিতি লিমিটেডের এই বার্ষিক সভা এলাকার কৃষি উন্নয়ন এবং সমবায় উদ্যোগকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট