1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

কাহারোলে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে প্রসূতি মায়েদের উপহার প্রদান

দিনাজপুর (কাহারোল) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
প্রসূতি মায়েদের উপহার প্রদান

দিনাজপুরের কাহারোলে সদ্য প্রসূতি মায়েদের জন্য একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির অর্থায়নে বুধবার (২২ জানুয়ারি ২০২৫) কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন নব প্রসূতি মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, প্রসূতি মায়েদের স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের জন্য উদ্বুদ্ধ করতে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তনিমা রায়, ডা. দুলাল চন্দ্র বর্মন, ডা. শুভ রায় এবং সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ সদস্যবৃন্দ। এ ধরনের মানবিক উদ্যোগ প্রসূতি মায়েদের মধ্যে সেবা গ্রহণে আগ্রহ তৈরি করবে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এই ধরনের কার্যক্রম শুধু প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নয়, নবজাতকের স্বাস্থ্য সুরক্ষাতেও বিশেষ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট