1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা মেধাবীরাই আগামীর দেশ পরিচালনা করবে: শামীম সাঈদী দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভুয়া চিকিৎসক ও সহকারী গ্রেফতার বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকার বকেয়া—চাপের মুখে অর্থনীতি হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রত্যাখ্যান করল জিসিসির ছয় দেশ বজ্রপাতের সময় করণীয়: আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্কবার্তা সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনের স্থান দখল আট বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বজ্রপাত ও ঝড়ের আশঙ্কা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা থাকবে এক বছর

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

জুম্মা খান
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র রানীর দিঘি, তালপুকুরপাড় ও আদালতপাড়ায় দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই ভয়াবহ ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, কান্দিরপাড় থেকে রানীর দিঘির দক্ষিণপাড় পর্যন্ত শতাধিক কিশোর দেশীয় অস্ত্র—ছেনি, চাপাতি, রামদা—হাতে ছোটাছুটি করে। তাদের মধ্যে অনেকেই ১৫-২০টি মোটরসাইকেলে বিকট শব্দে এলাকায় ঘুরে বেড়ায়।

এ সময় ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

ব্যাংক কর্মকর্তা রমিজ উদ্দিন বলেন, “মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে এসেছিলাম। হঠাৎ কিশোরদের অস্ত্র হাতে মহড়া দেখে ভীষণ ভয় পেয়ে যাই।”

নগরীর তালপুকুরপাড়ে এক থেকে দেড় শত কিশোর ককটেল বিস্ফোরণ ঘটায়, যা এলাকার মানুষদের আতঙ্কিত করে তোলে। বিকেল সাড়ে ৪টার দিকে আদালতপাড়ায় আবারও মহড়া শুরু হলে অনেক গাড়িচালক ভয়ে সড়কের পাশে গাড়ি থামিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীতে অন্তত ডজনখানেক কিশোর গ্যাং নিয়মিত তাদের প্রভাব বিস্তার করতে এই ধরনের অস্ত্র মহড়া চালায়। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হুমকির মুখে পড়ছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মহড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করেছে। ইতোমধ্যে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট