1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে পিটিয়ে আহত

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
ভোলায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার জব্দ, আটক ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ছোট ফেনী নদীর তেল্লার ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় আবদুর রহিম নামে এক যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে যুবদল নেতা মিজান ও তার সহযোগীরা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পিটুনির ঘটনায় রহিম গুরুতর আহত হয়েছেন এবং তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ফেনী নদীর ওপর ৫০৪ মিটারের একটি সেতু নির্মাণের কাজ চলছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৭ কোটি টাকা। সেতু নির্মাণের পাশের এলাকা থেকে ব্রিজের কাজের নামে অবৈধভাবে বালু উত্তোলন করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার। তার নির্দেশে এ কাজ পরিচালনা করছেন যুবদল নেতা মিজান, যিনি স্থানীয়ভাবে বালু মিজান বা ঝর্ণা মিজান নামে পরিচিত।

মঙ্গলবার দুপুরে স্থানীয় যুবদল নেতা আবদুর রহিম স্থানীয়দের নিয়ে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করতে গেলে বালু উত্তোলন বৈধ বলে দাবি করেন নুরুল আলম সিকদার। এরপর বাকবিতণ্ডার একপর্যায়ে সিকদারের ইঙ্গিতে মিজান ও তার সহযোগীরা রহিমকে মারধর করেন।

আহত যুবদল নেতা আবদুর রহিম বলেন, “সরকারিভাবে বালু উত্তোলন নিষিদ্ধ। এটি পরিবেশের জন্যও ক্ষতিকর। তাই আমি এলাকাবাসীকে নিয়ে এ অবৈধ কার্যক্রমের প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার বলেন, “যুবদল নেতা আবদুর রহিমকে পেটানোর কোনো ঘটনা ঘটেনি। বালু উত্তোলনের বিষয়টিও প্রথমে অস্বীকার করলেও পরে বলেন, উন্নয়ন কাজের জন্য বৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।”

স্থানীয়রা জানান, বালু উত্তোলনের কারণে এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে এবং স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট