1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

খুলনার দিঘলিয়ায় আওয়ামী লীগ নেত্রী আলপনা গ্রেফতার

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের আওয়ামী লীগ নেত্রী আফরোজা আক্তার আলপনা (৩৫) কে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ।

দিঘলিয়া থানা পুলিশ জানায়, বিএনপি নেতার দায়ের করা একটি মামলার ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১২টার দিকে তাকে দিঘলিয়া থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ আগস্ট বিএনপি নেতার করা মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। দিঘলিয়া থানায় দায়ের করা মামলাটি (মামলা নং ১১, তারিখ: ২৪/০৮/২০২৪) দীর্ঘদিন ধরে তদন্তাধীন ছিল।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আফরোজা আক্তার আলপনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয় এবং পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট