1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

খুলনার দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনার দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাঙচুর ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সেনহাটি ইউনিয়ন হিন্দু সম্প্রদায় । সোমবার (১৭ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার সেনহাটি ইউনিয়নে বরোই তলা ঘাট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অমিত কুমার ঘোষের সঞ্চালনায় শেখ লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন , সিনিয়র যুগ্ন আহবায়ক দিঘলিয়া থানা ছাত্রদলের মেহেদী হাসান সাজ্জাদ, স্বেচ্ছাসেবক দলের সেনহাটি ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন , বরোই তলা বাজারে সভাপতি এস, কে, ফিরোজ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রূপচাঁন, সহ সনাতন ধর্মালম্বীদের অসংখ্য ব্যক্তিবর্গ ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন , খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার চিহ্নিত সন্ত্রাসী দবির জুলাই গন অভ্যুত্থানে ৫ আগষ্ট এর পর সংখ্যালঘুদের উপর পেশি শক্তি ব্যবহার করে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ভাঙচুর, লুটপাট, জমি দখল ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।

সেনহাটি হিন্দু সমাজ ও এলাকা বাসী আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তরা আশা করেন অতি দ্রুত সন্ত্রাসী দবির কে গ্ৰেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট