1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের ওপর হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা কালীগঞ্জে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এমপি আবু তালিবের

খুলনা নগরীর পিকচার প্যালেস সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ৪৪ দোকান পুড়ে ছাই

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
ঈদের পূর্বে খুলনা পিকচার প্যালেস মোড়ে  ৪৪টি দোকান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা পর  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ঈদকে সামনে রেখে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত ।
বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই আগুনে অস্থায়ী মার্কেটের সব দোকান পুড়ে গেছে। ঈদের পূর্বে অগ্নিকাণ্ডের ফলে  ব্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যবসায়ীরা জানান, খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে অস্থায়ী ভাবে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে একবছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন অস্থায়ী দোকান ব্যবসায়ীরা। অপরিকল্পিত ভাবে স্থাপিত মার্কেটে সব ধরনের ঝুঁকি ছিল বলে জানা যায়। ভোর রাতের দিকে আগুনের সূত্রপাত ঘটলে ব্যবসায়ী দ্রুত বাইরে বেরিয়ে  আসেন। মূহুর্তের মধ্যে আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে প্রতিটি দোকানের মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুলনা নগরীর স্থানীয় লোকজন জানান,  পিকচার প্যালেস সিনেমা হলটি ভেঙ্গে ফেলা হয়েছে ঐ স্থানে কিছুদিন ধরে ছোট ছোট ৪৪ টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান। এই দোকান গুলোতে ভোর সোয়া ৫ টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের ৯টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিট চেষ্টায় পর ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট