1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

কালীগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালী ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইমাম পরিষদের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্রতা রক্ষায় সচেতনতার আহ্বান জানানো হয়।

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইমাম পরিষদের আয়োজনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এ সময় রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। র‍্যালীতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, ইমাম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও বরকতময় মাস। এ মাসের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানী দায়িত্ব।

বক্তারা আরও বলেন, রমজান মাসে অশ্লীলতা ও বেহায়াপনা বর্জন করতে হবে। রোজাদারদের সম্মান রক্ষা করা এবং ইসলামের মর্যাদা অক্ষুণ্ণ রাখা সবার নৈতিক দায়িত্ব। তারা সকলকে সংযম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট