1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ

জামালপুরে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে জামালপুর সদর উপজেলার সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে সদর উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয় দৌড়, লং জাম্প, হাই জাম্প, ডিসকাস থ্রো, শটপুট, ২০০ মিটার দৌড়, রিলে রেসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি।

সভাপতিত্ব করেন, মোহাম্মদ ছানোয়ার হোসেন – জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো. শফিউর রহমান শফি – প্রধান শিক্ষক, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, মো. জাহাঙ্গীর আলম – শারীরিক শিক্ষার শিক্ষক, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।

এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রতিযোগিতামূলক মনোভাব ও ক্রীড়াপ্রেম বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা মনে করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট