1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
জামালপুরে দোয়া ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে দোয়া ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ওয়ার্ড বিএনপি।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে শহরের পুরাতন বাইপাস মোড়ে ৭ নং ওয়ার্ড বিএনপি এ কম্বল বিতরণের আয়োজন করে।

৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ’র সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (ময়মনসিংহ বিভাগীয়) সহ- সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুরে দোয়া ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা এই বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছি। আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যতদূত সম্ভব এই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা খুব জরুরি। ইতি মধ্যে আমরা লক্ষ করছি যে স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আজকে আওয়ামী লীগ, আবার নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত করছে। সেই চক্রান্তের বিরুদ্ধে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহবান জানান তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান হীরা, জাহিদ হোসেন জনি, শহর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু, ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ফিরোজ হাসান লাল, জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি নেছার উদ্দিন নিশা, সাধারণ সম্পাদক মানিক শেখ, জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক খান সুমন, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান মানু প্রমুখ।

এসময় প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট