1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রক্টরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কবির হোসেন জয়
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রক্টরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা “আলমগীর কবীরের দুই গালে, জুতা মারো তালে তালে,” “ফ্যাসিবাদের দালালেরা হুশিয়ার সাবধান,” এবং “মদদদাতাদের ক্যাম্পাস থেকে বের করে দাও”সহ বিভিন্ন স্লোগান দেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলার মদদদাতা কোনো শিক্ষক ক্যাম্পাসে প্রবেশ করলে আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের পুনর্বাসিত করতে চায়, শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধেও আন্দোলনে নামবে।”

তিনি আরও বলেন, “১৫ জুলাইয়ের হামলায় আহত শিক্ষার্থীরা এখনও বেদনার ভার নিয়ে চলছেন। অথচ অভিযুক্ত শিক্ষকরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসনের পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না।”

গত ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরকে মদদদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিক্ষোভকারীরা স্পষ্ট করে বলেছেন, “যদি প্রশাসন অভিযুক্ত শিক্ষকদের পুনর্বাসনের চেষ্টা চালায়, তাহলে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে অভিযুক্তদের জুতার মালা পরিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট