1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মোটরসাইকেল চালক হত্যা: ৮ বছর পর রায় শেয়ারবাজারে লুটপাটের সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১ জেলে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা মেধাবীরাই আগামীর দেশ পরিচালনা করবে: শামীম সাঈদী দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভুয়া চিকিৎসক ও সহকারী গ্রেফতার বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকার বকেয়া—চাপের মুখে অর্থনীতি হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রত্যাখ্যান করল জিসিসির ছয় দেশ বজ্রপাতের সময় করণীয়: আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্কবার্তা

মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
মুন্সীগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর আবির হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের মধ্যে চলছে আহাজারি।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার নলবুনিয়াকান্দি এলাকার গুদারাঘাট সংলগ্ন মেঘনা নদীর একটি শাখা নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবির হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে। তিনি মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়এর নবম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আবির তার আরও তিন বন্ধুকে নিয়ে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর গভীর পানিতে গিয়ে সে ডুবে নিখোঁজ হয়ে যায়। তার সঙ্গে থাকা তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও আবির আর ভেসে উঠতে পারেনি।

ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর সোমবার সকাল ১০টা ১০ মিনিটে প্রায় ২০ ফুট পানির নিচ থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মরদেহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে মেধাবী এই স্কুলছাত্রের আকস্মিক মৃত্যুতে পরিবার এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীতে গোসলের সময় সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট