1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি: চীনের যুদ্ধবিমান মহড়া, যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের পাল্টা শক্তি প্রদর্শন

হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

রবিবার সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সাবেক নিত্যানন্দপুর গ্রামে রফিজ-রাফেলা ফাউন্ডেশনএর উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় নিম্নআয়ের বহু পরিবার অংশগ্রহণ করেন এবং তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি লুঙ্গি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার। অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার বাসিন্দারা।

বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ ভ্রাতৃত্বের বন্ধন। কিন্তু সমাজের অনেক মানুষ আছেন যারা অর্থনৈতিক সংকটের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। তাই তাদের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে ভবিষ্যতেও ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং এমন কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট