1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

ঝিনাইদহে পিপিএল’র পর্দা উঠছে আগামী ১৬ ডিসেম্বর

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
ঝিনাইদহে পিপিএল'র পর্দা উঠছে আগামী ১৬ ডিসেম্বর

ঝিনাইদহে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হচ্ছে পবহাটি প্রিমিয়ার লীগ (পিপিএল)’র চতুর্থ আসর। আগামী সোমবার (১৬ ডিসেম্বর) থেকে এই লীগ শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলেেনর মাধ্যমে লীগের গ্রুপ নির্ধারণ ও ট্রফি উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিপিএল’র আহবায়ক মোস্তাক আহম্মেদ। এ সময় ক্রীড়াবিদ শাহ মোহাম্মদ আব্দুল্লাহ, জজ আদালতের এপিপি সরদার মনিরুল ইসলাম মিল্টন, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস, প্রিমিয়ার লীগের সদস্য সচিব এ্যাড. আনোয়ার হোসেন চাঁদ, রোকনুজ্জামান, এমদাদুল ইসলাম, আব্দুর রাকিব, রাসেল রানা ও সানজিদ শুভ্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়, আগামী ১৬ ডিসেম্বর শহরের পবহাটি বলফিল্ডে জমকালো ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হবে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এম মজিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে জেলার বিভিন্ন উপজেলার ২৪ টি দল ৮ টি গ্রুপে অংশ গ্রহন করছে। ২৭ ডিসেম্বর রাতে ফাইনাল খেলার মাধ্যমে পবহাটি প্রিমিয়ার লীগ শেষ হবে। লীগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সিও বাংলাদেশ, রাবেয়া হাসপাতাল, শান্দা এগ্রো, জাপানিজ ল্যাংগুয়েজ, ইউনাইটেড ডায়াগোনেস্টিক সেন্টার, রায়হান মটরস ও কার ট্রেড স্পন্সর করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট