1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি বিপ্লব, সম্পাদক আপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
মো. ফিরুজ আলম বিপ্লব সভাপতি বামে ও আপন সরদার সাধারণ সম্পাদক
মো. ফিরুজ আলম বিপ্লব সভাপতি বামে ও আপন সরদার সাধারণ সম্পাদক

টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার টঙ্গীবাড়ী প্রতিনিধি ও বর্তমান বিক্রমপুর পত্রিকার সম্পাদক মো. ফিরুজ আলম বিপ্লব সভাপতি এবং দৈনিক ভোরের খবর পত্রিকার প্রতিনিধি আপন সরদার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৭টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: নারায়ণ চৌধুরী টিটু (দৈনিক নওরোজ), যুগ্ম সাধারণ সম্পাদক: আলি আক্কাস (দৈনিক সকাল), সদস্য: আনিসুর রহমান, সদস্য: বাবু হাওলাদার।

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রনি শেখ এর সঞ্চালনায় এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ব. ম. শামীম, সিনিয়র সাংবাদিক কাজি জহিরসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট