1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের পাশে থেকে দেশ গড়তে হবে কালীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি নেতা হামিদ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
কালীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি নেতা হামিদ

অতীতের মত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করে। যেভাবে সকলকে নিয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি সেভাবে সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা দেশ গড়ব। কোন অবস্থায় পতিত স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চায়না। আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ, দায়িত্বশীল এবং উদার হতে হবে। সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলতে হবে। আমাদের কোনো নেতা কর্মী কোনো অবস্থায় সাধারণ মানুষের বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে না। বিএনপির কেউ চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সাথে জড়াবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ এসব কথা বলেন। সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৯ রমজান (২০ মার্চ) অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির

যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, শামসুল ইসলাম, প্রভাষক আব্দুল মাজেদ,

পৌর বিএনপি নেতা মুন্সি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৈহিদুর রহমান বাবলু, সোহরাব হোসেন রাজু, বাবুল আক্তার,

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এশফাকুর রহমান শফিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের হিরু, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ ঝিনাইদহ চার

নির্বাচনী এলাকার ইউনিয়নসমূহ এবং পৌর এলাকার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান মিলন। উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন পর বড় পরিসরে আমরা ইফতার মাহফিল করতে যাচ্ছি। এখানে প্রায় ১২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আশা রাখি। আর উপস্থিত সকলের জন্য ইফতারের সুব্যবস্থা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট