1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে মাদকবিরোধী অভিযান, বাদ যায়নি পাঁচতারকা হোটেলে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
পাঁচতারকা হোটেলে মদের আড্ডা

থার্টিফার্স্ট নাইটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স) রাজধানীর কয়েকটি পাঁচতারকা হোটেলে অভিযান চালিয়ে অবৈধ মদ ও বিয়ার জব্দ করেছে। এতে হোটেলগুলোর ডিজে পার্টি ও পাশ্চাত্য ধাঁচের অন্যান্য অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

নারকোটিক্স জানায়, থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর হোটেলের বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে কয়েকটি হোটেলে ডিজে পার্টি আয়োজন এবং অনুমোদনহীন এলাকায় মদ ও বিয়ার পরিবেশনের ব্যবস্থা করা হয়। অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ১৩৬ বোতল বিদেশি মদ ও ৩২৬ ক্যান বিয়ার গুলশানের ওয়েস্টিন হোটেল থেকে জব্দ করা হয়। বনানীর শেরাটন হোটেল থেকেও অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

সূত্র জানায়, ওয়েস্টিন হোটেলে তিনটি ভেন্যু কোটি টাকায় ভাড়া দিয়ে ডিজে পার্টি আয়োজন করা হয়। বলরুম এবং ২৩ তলার প্রেগো বার ভাড়া নিয়েছিলেন ডিজে প্রিন্স। পুল সাইড এলাকা ভাড়া নিয়েছিলেন সজিব ও হৃদয় নামের দুই অ্যারেঞ্জার। ডিজে পার্টির টিকিট ৩ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। হোটেলে আকস্মিক অভিযানের ফলে অনুষ্ঠান বন্ধ হয়ে গেলে অনেকেই হোটেল কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

শেরাটন হোটেলেও ৫০ লাখ টাকায় রুফটপ ভাড়া নিয়ে ডিজে পার্টি আয়োজন করা হয়। টিকিট ৭ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হলেও অভিযানের কারণে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। আগতরা টিকিটের টাকা ফেরত চেয়ে হইচই করে।

গুলশানের রেনেসাঁ ও খিলক্ষেতের রিজেন্সি হোটেলেও অভিযান চালানো হয়। রিজেন্সি হোটেলের রুফটপসহ বিভিন্ন জায়গায় মদ ও বিয়ারের মজুত পাওয়া যায়। সেখান থেকে ৯১ বোতল বিদেশি মদ ও ৩৬৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

নারকোটিক্সের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক একেএম শওকাত ইসলাম জানান, “পাঁচতারকা হোটেলে অভিযানের মধ্য দিয়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশের বার্তা দিতে চেয়েছি। আইনের চোখে সবাই সমান, কেউ ছাড় পাবে না।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থার্টিফার্স্ট নাইটে প্রক্টোরিয়াল টিমের অভিযানে ৯ শিক্ষার্থীকে মদ্যপ অবস্থায় আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক শিক্ষার্থীদের মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ।

থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে নারকোটিক্সের এই অভিযান তাদের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করেছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট