1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দৈনিক ভোরের চেতনার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
দৈনিক ভোরের চেতনা পত্রিকার

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল, ২৪ নভেম্বর রবিবার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এই কর্মসূচি উদযাপন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার মোঃ এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ গ সার্কেলের এএসপি মোঃ মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল। রূপগঞ্জ থানা ইন্টেলিজেন্স ওসি সালাউদ্দিন।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম ভূঁইয়া মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ, মোঃ আলম হোসাইন, মোঃ নোয়াব ভূঁইয়া, এস এম রনি, পারভেজ, সিরাজুল ইসলাম এবং গোলাম মোস্তফা সাগর বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তাদের অভিমত বক্তারা দৈনিক ভোরের চেতনা পত্রিকার অবদানের কথা উল্লেখ করে বলেন, এই পত্রিকা গত ২৫ বছর ধরে গণমানুষের সংবাদ পরিবেশন করে আসছে। ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি দেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

বিশেষ কার্যক্রম ও সমাপ্তি আলোচনা সভার পর দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক, সম্পাদক এবং সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর শোভাযাত্রা রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে। এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট