1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা

নভেম্বরের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৫ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
রেমিট্যান্স

নভেম্বরের প্রথম ১৬ দিনে বৈধপথে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে দেশে ১২৫ কোটি ৫১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮৪ লাখ ডলার বা ৯৪১ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, নভেম্বরের প্রথম ১৬ দিনে বিভিন্ন ব্যাংক ব্যবস্থার মাধ্যমে রেমিট্যান্স এসেছে নিম্নরূপ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ৪২ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংক ৮ কোটি ১৫ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলো ৭৫ কোটি ডলার, বিদেশি ব্যাংকগুলো ৩২ লাখ ২০ হাজার ডলার।

গত অক্টোবর মাসে বৈধপথে ২৪০ কোটি মার্কিন ডলার (২ দশমিক ৪০ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার ৭৪০ কোটি টাকা। প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৩ লাখ ডলার। গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবরে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) মোট ৮৯৩ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে মাসভিত্তিক রেমিট্যান্স ছিল, জুলাই ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্ট ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বর ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবর ২৪০ কোটি ডলার।

আলোচ্য সময়ে ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এদের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাবাক)। বেসরকারি ব্যাংকের মধ্যে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক রয়েছে। বিদেশি ব্যাংকের তালিকায় রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

২০২৩-২৪ অর্থবছরে মোট ২৩৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, মোট ২৪৭৭ কোটি ডলার।

উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রবাসী আয়ের ভূমিকা অপরিসীম। বিশেষ করে বর্তমান বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় এই রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে ব্যাংকগুলোর কার্যক্রমে অসামঞ্জস্যতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট