1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে আমার কোনো সংকোচ নেই

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
নিকোল কিডম্যান,
নিকোল কিডম্যান

এ বছর সমালোচকদের কাছে প্রশংসিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হেলিনা রেজিনের পরিচালিত ‘বেবিগার্ল’। ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া এ সিনেমাটি দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। সিনেমাটির জন্য অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান পেয়েছেন ভেনিস উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার।

নিকোল কিডম্যান

নিকোল কিডম্যান

‘বেবিগার্ল’-এর গল্প আবর্তিত হয়েছে এক কোম্পানির প্রধান নির্বাহী রোমি এবং সেই প্রতিষ্ঠানের শিক্ষানবিশ স্যামুয়েল-কে ঘিরে। দুজনের মধ্যকার প্রেমের সম্পর্ক ও জটিলতাগুলো পর্দায় ফুটিয়ে তুলেছেন নির্মাতা। সিনেমার গল্পে প্রেমের অন্তরঙ্গ দিকগুলোও তুলে ধরা হয়েছে সরল ও স্বাভাবিকভাবে। রোমি চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, আর স্যামুয়েল চরিত্রে দেখা গেছে অভিনেতা হ্যারিস ডিকসনকে।

২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিনেমাটির শুটিং শুরু হয়, যা শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরপর গত ৩০ আগস্ট ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘বেবিগার্ল’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। উৎসবে সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর ৪৯তম টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।

সিনেমার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে নিকোল কিডম্যান বলেন,

“অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় আমার কাজের অংশ। পর্দায় অভিনয় নিয়ে আমার কোনো সংকোচ নেই। সিনেমাটির গল্প আমার দারুণ পছন্দ হয়েছে।”

চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী শেষ করে ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বেবিগার্ল’। দর্শকের জন্য এটি হতে পারে বছরের শেষ চমক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট