1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সরকারি অফিস কক্ষে বসবাস কর্মকর্তা-কর্মচারীদের নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির, মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে আটকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

প্রয়োজনে”ভোটাধিকার প্রতিষ্ঠায়”আবারও মাঠে নামবে’ বিএনপি!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
হাবিব-উন-নবী সোহেল,বিএনপি নেতা

স্বৈরাচার হাসিনা সরকারকে বিগত ১৭ বছরে রাজপথে অমানষিক নির্যাতনের মুখোমুখি হয়ে মোকাবেলা করে আজ বিএনপিকে রাজপথে বলতে হচ্ছে  যদি জঙ্গি-ভূতের খপ্পরে পড়ে কেউ নির্বাচন বানচাল করতে চায়, তবে জনগণের প্রয়োজনে ”ভোটাধিকার প্রতিষ্ঠায়”আবারও মাঠে নামবে’ বিএনপি! 

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে বিএনপি আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় রাজার মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির শত শত নেতাকর্মী গুম, খুন, মামলাসহ নানাভাবে হয়রানি হয়েছে।

অথচ গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বুঝিয়ে দিয়েছে ক্ষমতা চিরস্থায়ী নয়।তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচন করতে চান, তাদের আমি বলতে চাই, বাবার আগে কি সন্তান হয়?’

তিনি আরো বলেন, ‘বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্যও প্রস্তুত। ইউনূস সাহেব একজন ভালো লোক। তিনি পরিচ্ছন্ন একটি নির্বাচন উপহার দেবেন।

যদি জঙ্গি-ভূতের খপ্পরে পড়ে কেউ নির্বাচন বানচাল করতে চায়, তবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে বিএনপি আবারও আন্দোলনে নামবে।’

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট