1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কার্যালয়ে হাতাহাতির ঘটনা, ৩ জন আহত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কার্যালয়ে হাতাহাতি

ঢাকার মিরপুরের থানা কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের ছাত্র রনি ও সাফরান।

ঘটনার বিবরণে জানা যায়, মিরপুর থানা কমিটি ঘোষণা করা হওয়ার পর কিছুদিন ধরে পদ বঞ্চিতরা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে উপস্থিত হয়ে পদ বঞ্চনার ব্যাপারে নিজেদের মতামত জানাতে শুরু করেন। এর পর তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পদবঞ্চিতরা প্রথমে কথা কাটাকাটি করেন এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদেরকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান গণমাধ্যমকে জানান, কিছু লোক মিরপুর থানা কমিটিতে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন। তাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বাগবিতণ্ডা হয়েছে, তবে তিনি দাবি করেছেন যে কোনো হামলার ঘটনা ঘটেনি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট