1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ দেবে ব্যাংক, অনুমতি লাগবে না বাংলাদেশ ব্যাংকের ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা: বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে সরকারি অফিস কক্ষে বসবাস কর্মকর্তা-কর্মচারীদের নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির, মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে আটকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ভারতীয় সংবাদমাধ্যমের দায়িত্বজ্ঞানহীনতা, বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর প্রতিবাদ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা (অনলাইন)-এ প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

গতকাল আনন্দবাজার পত্রিকা-তে প্রকাশিত “উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে! ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ” শিরোনামের প্রতিবেদনে দাবি করা হয় যে, পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা প্রশিক্ষণের জন্য বাংলাদেশে আসছে।

আইএসপিআরের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এই তথ্য ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সেনানিবাসে পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষক দল বা প্রতিনিধিদলের আসার কোনো পরিকল্পনা নেই।

প্রতিবাদলিপিতে আরও জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এর মধ্যে ছাত্র বিনিময়, প্রশিক্ষণ এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে নানা কর্মসূচি পরিচালনা করে।

আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, এই প্রতিবেদনের আগে আনন্দবাজার পত্রিকা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য বা ব্যাখ্যা নেয়ার প্রয়োজন মনে করেনি। তাদের এই উপেক্ষা সাংবাদিকতার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

এ বিষয়ে আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমকে তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানানো হয়।

প্রতিরক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে দায়িত্বশীল আচরণ ও সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করে আইএসপিআর জানায়, সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতাপ্রসূত মতামত অযাচিত এবং আপত্তিকর।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সঙ্গে প্রয়োজন অনুযায়ী গোলাবারুদ সংগ্রহসহ অন্যান্য প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে থাকে। তবে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ সেনাবাহিনী আনন্দবাজার পত্রিকা-র প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে। সেনাবাহিনীর তথ্য প্রকাশের প্রক্রিয়া স্বচ্ছ এবং গণমাধ্যমের সাথে দায়িত্বশীল সম্পর্ক বজায় রাখার প্রতি তারা অঙ্গীকারবদ্ধ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট