1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভূপালে ন্যাশনাল জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য ৫০ জন বিচার বিভাগের কর্মকর্তাকে অনুমতি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
আইন-মন্ত্রনালয়

ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং সুপ্রিম কোর্টের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নেবেন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাগণ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করবে এবং এর জন্য বাংলাদেশের সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।

এছাড়া, বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, উক্ত প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা-গণের দক্ষতা বৃদ্ধি এবং বিচার ব্যবস্থার উন্নতির জন্য সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট